দিওরের নতুন ম্যাট হ্যান্ডব্যাগ
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ অক্টোবর ২০১৯ । আপডেট ১৫:৫০
লেদার ও মেটাল হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি আলট্রা ম্যাট হ্যান্ডব্যাগ আন্তর্জাতিক ফ্যাশন বাজারে এনেছে দিওর। শুরুতে অনেকেই কালো রঙ নিয়ে সমালোচনা করলেও দ্রুতই জনপ্রিয়তা পায় এই পণ্য। বিশেষ করে এর ক্ল্যাসিক লুক আকৃষ্ট করে ফ্যাশনপ্রেমীদের। ফ্যাশন সমালোচকদের মতে, আন্তর্জাতিক ট্রেন্ডের বাইরে গিয়ে এ ধরনের অ্যাকসেসরিজ তৈরি করা চ্যালেঞ্জের বিষয়। দিওরের মতো ফ্যাশন ব্র্যান্ডের পক্ষেই এ ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব।
পুরো বিশ্ব যখন রঙিন পণ্যের দিকে ঝুঁকছে, ঠিক তখনই ব্র্যান্ডটি বাজার দখল করল শুধু কালো রঙে। দিওর আলট্রা ম্যাট হ্যান্ডব্যাগের দামও কিছুটা বেশি। এই কালেকশনের প্রতিটি ব্যাগের মূল্য সাড়ে চার হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় টাকায় প্রায় চার লাখ টাকা।

