কার্লের স্মরণে ৭৭ ধরনের সাদা শার্ট

কার্লের স্মরণে ৭৭ ধরনের সাদা শার্ট

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ অক্টোবর ২০১৯ । আপডেট ১৫:৫৮

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল কারা ডেলিভিন এবং কেট মস হোয়াইট শার্ট প্রজেক্ট নামে এক ফ্যাশন ক্যাম্পেইনের আয়োজন করে। যা উৎসর্গ করা হয় প্রয়াত ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফেল্ডকে। এই প্রজেক্টে ৭৭ ধরনের সাদা শার্ট তৈরি করা হয়।

বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের ৭৭ জন ক্রিয়েটিভ হেড এবং ফ্যাশন ডিজাইনাররা এগুলো তৈরি করেন। প্রজেক্টটির আরও একটি উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা গবেষণায় সহায়তা। সুভি ল্যাভি নামের একটি চ্যারিটি প্রতিষ্ঠান এই কাজে তাদের সাহায্য করে। প্রতিটি শার্টে নানাভাবে যুক্ত করা হয় কার্ল লেগারফেল্ডের অটোগ্রাফ, অবয়ব, কোটেশন ইত্যাদি।

একেকটি বিক্রি করা হয় ৭৭৭ ইউরোতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading