যত্নে থাক আপনার গহনা !

যত্নে থাক আপনার গহনা !

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ অক্টোবর ২০১৯ । আপডেট ১৮:২৫

মেয়েদের শখ ও সৌন্দর্য্যর অন্যতম উপকরণের নাম গহনা। বর্তমানে সোনা, রুপা, হীরার বা রুপার গহনার পাশাপাশি নারীদের পছন্দের তালিকায় রয়েছে অ্যান্টিক, মাটির গয়না, কাঠের গয়নাসহ বিভিন্ন ধরনের গহনা। তবে শুধু গহনা পরলেই হবে না, নিতে হবে এসবের বিশেষ যত্ন। জেনে নাও গহনার যত্নের বিশেষ কিছু টিপস-

সোনার গহনা: স্বর্ণ অনেক দিন পুরোনো হয়ে গেলে এর উজ্জ্বলতা কমে যায়। উজ্জ্বলতা বাড়াতে একটি পাত্রে পানির মধ্যে একটু ডিটারজেন্ট পাউডার মিশিয়ে তার মধ্যে স্বর্ণের গয়না একটু টুথপেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে, টুথব্রাশ দিয়ে সাবধানে হালকাভাবে ঘষে নাও। দেখবে তোমার সোনার গহনাটি আবার নতুনভাবে উজ্জ্বলতা ফিরে পেয়েছে। এরপরও যদি কালচে ভাব থেকে যায়, তাহলে সোনার দোকানে নিয়ে পলিশ করাতে পারেন।

রুপার গহনা: রুপার গহনা সুন্দর রাখতে বেশি কষ্টের প্রয়োজন হয় না। এজন্য প্রথমে গয়নাটি ভালোভাবে মুছে তার উপর ট্যালকম পাউডার লাগাও। এরপর শুকনা সুতি কাপড় দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে গহনাটি। আর একটি বিষয়ে খেয়াল রাখবে, সোনার গহনার বাক্সে রুপার গহনা রাখা ঠিক নয়। এতে রুপার রং নষ্ট হয়ে যেতে পারে।

হীরার গহনা: হীরার গহনা পরিষ্কার করতে হলে একটু টুথপেস্ট ব্রাশে নিয়ে ঘষে, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর পরিষ্কার করে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতে হবে। হীরার গহনার যত্ন নিলে নতুনের মতো দেখায়। স্বর্ণ, রুপা, হীরা ও মেটালের গহনা একই বাক্সে রাখা উচিত নয়। আলাদা আলাদা বাক্সে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতে হবে। গহনা ব্যবহারের পর ভালভাবে পরিস্কার করে রাখো। মেকআপ করার পর গহনা পরবে। যেন মেকআপের উপকরণ গহনায় না লাগতে পারে। একটু যত্ন নিলেই তোমার গহনার উজ্জ্বলতা বজায় থাকবে দীর্ঘদিন।

মুক্তার গহনা: মুক্তার গহনা ব্যবহার শেষে নরম, ভেজা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। তবে খুব বেশি ময়লা হলে পানিতে সামান্য সাবান মিশিয়ে নিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। মুক্তার গহনা প্লাস্টিকের ব্যাগে রাখা উচিত নয়।

পাথরের গহনা: ভারী কুন্দন, পাথর বসানো গহনা গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে ঘষে পরিষ্কার করলে গয়না ঝকঝকে হয়ে উঠবে। দামি পাথর বসানো গয়না পড়ে খেলাধুলা বা ভারী কাজ করা ঠিক না।

গোল্ড প্লেটের গহনা: সোনার দাম বেড়ে যাওয়ায় বর্তমানে গোল্ড প্লেটের গহনার ব্যবহার বাড়ছে। এই গহনা ব্যবহার শেষে টিস্যু দিয়ে মুড়িয়ে যত্ন করে রাখতে হবে। গোল্ড প্লেটের গয়না ব্যবহারের সুবিধা হচ্ছে কালো হয়ে গেলে স্বর্ণের দোকানে নিয়ে গেলে আবার রং করিয়ে নেওয়া যায়।

অ্যান্টিক মেটালের গহনা: অ্যান্টিকের গহনা ব্যবহার না করলে বর্ণহীন দেখায়, তবে একফালি লেবু নিয়ে গয়না ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললে গয়না ঝকঝক করবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading