৪ শতাধিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে দুদক

৪ শতাধিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে দুদক

উত্তরদক্ষিণ মুদ্রিত সংস্করণ । বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ । ০০ঃ০১

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হওয়া ব্যক্তিদের ধরতে বাংলাদেশ ব্যাংকের কাছে চার শতাধিক ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সংস্থাটি বলছে, গত মাসে ঢাকার ক্রীড়া ক্লাবগুলোতে পুলিশ-র্যাবের অভিযানে ক্যাসিনো চালানোর বিষয়টি ধরা পড়ার পর চলমান ‘শুদ্ধি অভিযানের’ অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যন্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ চার শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে খবর এসেছে। সেগুলোর লেনদেন সংক্রান্ত তথ্য চেয়ে গতকাল বুধবার (৩০ অক্টোবর) দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান বিএফআইইউ’র মহাব্যবস্থাপককে চিঠি পাঠিয়েছেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। চিঠিতে বলা হয়, ‘চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ঘুষ, সরকারি অর্থ আত্মসাত্ ও অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত অনুসন্ধান-মামলা চলমান রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য সূত্রে জানা যায় যে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চলমান দুর্নীতিবিরোধী অভিযান শুরু থেকে এখন পর্যন্ত চার শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চলমান অনুসন্ধান ও মামলাসমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জব্দকৃত হিসাবসমূহের বিবরণীসহ প্রকৃত অর্থ লেনদেন সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা আবশ্যক।’

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading