এক বছরে সাড়ে ৩ কোটি সাইবার হামলা ইরানে!

এক বছরে সাড়ে ৩ কোটি সাইবার হামলা ইরানে!

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩১ অক্টোবর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

এক বছরে সাড়ে তিন কোটি সাইবার হামলা নস্যাতের দাবি করেছে ইরান। গত মঙ্গলবার দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মন্ত্রী জাওয়াদ আজারি জারোমি এমন দাবি করেছেন। কাতারের রাজধানী দোহায় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে ইরানি মন্ত্রী জানান, ২০১৮ সালে তার দেশকে এসব সাইবার হামলা মোকাবিলা করতে হয়েছে।

ইরানের আইসিটি মন্ত্রী বলেন, সাইবার হুমকি বর্তমানে মানুষের নিরাপত্তা এবং  জীবনযাপনের সঙ্গে জড়িত বিস্তৃত সেবা তত্পরতাকে বিপদগ্রস্ত করে দিয়েছে। তিনি বলেন, বিশ্বের সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানে বহুপক্ষীয় প্রক্রিয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু একক আধিপত্যকামী মনোভাব এবং নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সাইবার দুনিয়ার নিরাপত্তায় হুমকি তৈরি করা হয়েছে। সাইবার হামলার হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক তত্পরতার ক্ষেত্রে কার্যকর ভূমিকা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন ইরানি মন্ত্রী। দোহায় অনুষ্ঠিত এ বৈঠকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী, বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধি এবং সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। সূত্র: পার্সটুডে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading