ইরান কি ওয়াশিংটনেও হামলা চালাল?

ইরান কি ওয়াশিংটনেও হামলা চালাল?

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, আপডেট ১১:৩০

আমেরিকার ওয়াশিংটনে একটি ড্রোন শনাক্ত করেছে মার্কিন সেনাবাহিনী। এমন এক জায়গায় মনুষ্যবিহীন আকাশযানটি দেখা গেছে যেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী ও পেন্টাগন প্রধান পিট হেগসেথ বসবাস করেন।

স্থানীয় সময় বুধবার (১৮ মার্চ) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যে ড্রোনটি কোথা থেকে ওয়াশিংটনের আকাশে গেছে অথবা এটি কোনো সামরিক হামলা কিনা। তবে বরাবরাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলে আসছিল যে ইরান এমন প্রযুক্তি আয়ত্ত করেছে যা দিয়ে সরাসরি আমেরিকা ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো সম্ভব।

এমনকি ইরানে মার্কিন আগ্রাসন শুরু হওয়ার আগে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক সতর্কবার্তায় জানিয়েছিল যে, ইরান আক্রান্ত হলে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, রুবিও ও হেগসেথ যেখানে থাকেন সেই মার্কিন সামরিক ঘাঁটির ওপর ড্রোন শনাক্ত হয়েছে।মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটনের একটি সেনাক্যাম্পের ওপর অজ্ঞাত পরিচয়ের ড্রোন শনাক্ত করেছেন, যেখানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথ বসবাস করেন। পরিস্থিতির ওপর অবগত তিনজন ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা কর্মকর্তারা এখনো নিশ্চিত করতে পারেননি।ফোর্ট ম্যাকনায়ারের ওপর ড্রোনের উপস্থিতির কারণে কর্মকর্তারা রুবিও এবং হেগসেথকে অন্য স্থানে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading