মিসেস মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশ ২০২০

মিসেস মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশ ২০২০

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩১ অক্টোবর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৫

এবার বিবাহিত, বিয়েবিচ্ছেদ হওয়া নারী বা সিঙ্গেল মায়েদের নিয়ে শুরু হচ্ছে নতুন এক প্রতিযোগিতা।  যার নাম রাখা হয়েছে ‘মিসেস মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশ ২০২০’। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্নিস প্যারেসের ব্র্যান্ড ম্যানেজার রাহাত হোসেন চৌধুরী, মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, মাই ফুডস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ তাজওয়ার আজম, ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল সৈয়দ আরিফুল আজম (অব.), এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা মোহন খান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সহসভাপতি সৈকত সালাহউদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য আবিদা নাসরিন কলিসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা জানান, এই প্রতিযোগিতার জন্য ইতোমধ্যে অনলাইনে প্রায় ৬ হাজার প্রতিযোগী নাম নিবন্ধন করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading