সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল যারা

সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল যারা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:০৫

সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৩ লাখ ১৪ হাজার ৭৭৩টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৭৪ কোটি ৬২ লাখ ৪ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। কোম্পানিটির ১ কোটি ৪৭ লাখ ৮ হাজার ৫১৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৪৮ লাখ ৭২ হাজার টাকা। স্ট্যাইল ক্রাফট তালিকার তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ৬ লাখ ২৯ হাজার ৬৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ৯৬ লাখ ৩ হাজার টাকা। তালিকার চতুর্থ স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক। কোম্পানিটির ৬ লাখ ৮৬ হাজার ৯০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকা। মুন্নু সিরামিক তালিকার পঞ্চম স্থানে রয়েছে । কোম্পানিটির ২১ লাখ ৪ হাজার ৮৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩২ কোটি ২৮ লাখ ৮২ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ভিএফএস থ্রেড, নর্দার্ন জুট, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মা ও মুন্নু জুট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading