‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে পালিত যুব দিবস

‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে পালিত যুব দিবস

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:১৮

ব্যাপক উত্সবমুখর পরিবেশে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার (১ নভেম্বর) দেশব্যাপী জাতীয় যুব দিবস উদযাপন করা হচ্ছে। এ বছর জাতীয় যুব দিবসের স্লোগান হচ্ছে ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। সকাল ৮টার দিকে রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স মাঠের সামনে থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলাতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভাসহ নানারকম বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। জাতীয় যুব দিবস উপলক্ষে আগামী ২ থেকে ৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে যুব মেলার আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, প্রশিক্ষিত যুবক ও নারীদের মধ্য হতে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২২ জন সফল আত্মকর্মী যুব ও ৫ জন সফল যুব সংগঠকসহ মোট ২৭ জনকে এ বছর জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবদের পুরস্কার প্রদান করবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading