বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:১৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গ-মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ঢাকা বিভাগীয় প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের সব ম্যাচ শেষ হয়েছে। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বালিকাদের বিভাগে জয় পেয়েছে কিশোরগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলা। প্রথম ম্যাচে গাজীপুর জেলার বিপক্ষে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র করে কিশোরগঞ্জ জেলা। শেষ পর্যন্ত টাই-ব্রেকে ৪-৩ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে কিশোরগঞ্জের নারী দল। আরেক ম্যাচে মাদারীপুর জেলার বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে নারায়ণগঞ্জ জেলা। এদিকে বালক বিভাগে ঢাকা জেলাকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে রইলো ফরিদপুর জেলা। মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা বিভাগে জয় পেয়েছে টাঙ্গাইল জেলা। রাজবাড়ী জেলাকে ১-০ গোলে হারিয়েছে তারা। আরেক ম্যাচে মানিকগঞ্জ জেলাকে ১-০ গোলে হারিয়েছে নরসিংদী জেলা। বালিকা বিভাগে হেরে গেলেও বালক বিভাগে জয় পেয়েছে মানিকগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলার বিপক্ষে টাই-ব্রেকে ৪-৩ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading