ঠাকুরগাঁওয়ে ৬ষ্ঠ রংপুর বিভাগীয় বিতর্ক উত্সব অনুষ্ঠিত
উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১৬.৩৫
মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক সমাজ বিনির্মানের স্বপ্নকে ধারন করে রংপুর বিভাগের আট জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় বিতর্ক উত্সব অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের জেলা পরিষদ অডিটোরিয়ামে শুক্রবার সকাল ১০টা থেকে শুর হয় শেষ হয় বিকাল ৫টায় এই উৎসব। রংপুর বিভাগীয় এই বিতর্ক উত্সবে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয় । ন্যাশনাল ডিবেট ফেডশারেশন বাংলাদেশ ৬ষ্ঠ বির্তক উৎসব আয়োজন করে ।
এই উত্সবে বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, ক্যারিয়ার ও উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালা, প্রদর্শনী বিতর্ক, আঞ্চলিক বিতর্ক ও পেশাজীবি বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম উত্সবের উদ্বোধন করেন। ন্যাশনাল ডিবেট ফেডশারেশনের চেয়ারম্যান এ কে এস শোয়েবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল, রংপুর জিলা স্কুলের শিক্ষক সাহিনা সুলতানা, ধান গবেষনা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার রায়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদুল ইসলাম বিপ্লব প্রমুখ। উদ্বোধনের আগে শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

