হাকিমপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত

হাকিমপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ নভেম্বর ২০১৯ । ১৬.৩৫

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) কালো ব্যাজ ধারন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন ও কালোপতাকা উত্তোলন এবং বিশেষ দোয়া খায়েরের মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার (০৩ নভেম্বর) সকাল ৯ টায় হিলি বাজারস্থ উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন এবং কালোপতাকা উত্তোলন করা হয়। পরে নেতাকর্মীরা কালোব্যজ ধারন করেন। এর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পূষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় সেখানে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক, সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, উপজেলা ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌরমেয়র জামিল হোসেন চলন্তসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading