ধনবাড়ীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় বসেছে ২ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী
উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১৬.৫০
সারাদেশের মতো টাঙ্গাইলের ধনবাড়ীতে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। জেএসসির প্রথম দিনে বাংলা ও জেডিসির প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেছে ২৬৭০ জন পরীক্ষার্থী। অনুপস্থিত মোট ৩১ জন। আগামী ১১ নভেম্বর জেএসসি ও ১৩ নভেম্বর জেডিসি পরীক্ষা শেষ হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মতিউর রহমান খান জানান, প্রতিবছরের মতো এবছরও ধনবাড়ীতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং মধুপুর-ধনবাড়ীর সংসদ বর্তমান কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী খুব সুন্দর ভাবে পরীক্ষাগুলোও নেওয়ার সকল ধরনের প্রস্তুত্তি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী পরীক্ষাচলাকালীন সময়ে মোতায়েন আছে। এবছর উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো ২ হাজার ৬ শত ৭০ জন।
ধনবাড়ী নওয়াব ইনস্টিউটিশন স্কুলের পরীক্ষার হল পরিদর্শন করেন এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার ইকবাল হোসেন, ধনবাড়ী উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার রুবাইয়া আফরিন, সাকিনা মেমোরিয়াল গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক মাহববুর রহমান খসরু, ধনবাড়ী মানবাধিকারের সাধারন সম্পাদক জীবন মাহমুদ শক্তি, সাংবাদিক হাফিজুর রহমান প্রমূখ।

