মধুপুর-ধনবাড়ীতে জেল জেলহত্যা দিবস পালন
উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১৬.৩৮
৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস। জাতির ইতিহাসের অন্যতম বেদনাবিধুর ও কালিমালিপ্ত এক দিন। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি অবস্থায় নিহত হন মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান। সেই থেকে ৩ নভেম্বর দিনটি জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে রবিবার(৩ নভেম্বর)ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, সহ-সভাপতি আ: হালিম, সাধারন সম্পাদক আলহাজ মীর ফারুক আহমাদ ফরিদ, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, আ’লীগ নেতা তোফাজ্জল হোসেন, যুবলীগ সভাপতি মনিরুজ্জামান বকল, সাারণ সম্পাদক মিলন, ছাত্রলীগ নেতা মশিউজ্জামান মিন্টু, ফাইদুল ইসলাম ফেরদৌস, কামরুল ইসলাম, আলমগীর হোসেন প্রমূখ।
মধুপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সাধারন সম্পাদক আলহাজ সরোওয়ার আলম খান আবু, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ , যুবলীগ , ছাত্রলীগ সহ আওয়ামীলীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

