বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চলচ্চিত্র শিল্পী সমিতির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চলচ্চিত্র শিল্পী সমিতির শ্রদ্ধা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। গত শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংসদ ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক,  চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খান, অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, জাকির হোসেন, ফরহাদ, জয় চৌধুরী, আসিফ ইকবাল, জেসমিনসহ অন্য শিল্পীরা। এ প্রসঙ্গে জায়েদ খান  বলেন, ‘বঙ্গবন্ধু যেমন আমাদের একটি দেশ উপহার দিয়েছেন, তেমনি বিনোদনের জন্য দিয়েছেন চলচ্চিত্র। আমরা নবনির্বাচিত কমিটি চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। নতুন করে সমিতির কাজ শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছি।

গত ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে জয়ী হন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান। ২০১৯-২১ মেয়াদের এ নির্বাচনে সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে আরমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে চিত্রনায়ক ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে ফরহাদ নির্বাচিত হয়েছেন। সুব্রত, জ্যাকি আলমগীর এবং ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শিল্পী সমিতির এ নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদে প্রার্থী হয়েছিলেন ১৪ জন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী ও মারুফ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading