সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ ৬০ জন আটক

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ ৬০ জন আটক

উত্তরদক্ষিণ অনলাইন । রবিবার, ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১৩ঃ২০

‘রাস মেলাকে সামনে রেখে সুন্দরবনে হরিণ শিকারের যাওয়ার পথে’ ফাঁদ ও ট্রলারসহ ৬০ জনকে আটক করেছে বনবিভাগ। মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তাদের আটক করে বলে জানিয়েছে বনবিভাগ।

তাদের বাড়ি ‘বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে’ বলায় আটকদের সনাক্ত করতে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর পাঠানো হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে টার দিকে একদল চোরা শিকারী হরিণ শিকারের ফাঁদ নিয়ে সুন্দরবনে যাচ্ছে এমন গোপন সংবাদ পায় বনবিভাগ।

ফাইল ছবিএরপর বনকর্মীরা চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকায় গিয়ে তিনটি ট্রলারে ৬০ জনকে দেখতে পায়। বনকর্মীরা তাদের ট্রলারে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, ধারালো দা, কুড়ালসহ নানা সরঞ্জাম উদ্ধার করে বলে জানান তিনি।

আগামী ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব হবে। এই সব চোরা শিকারী সেই রাস মেলা উপলক্ষে হরিণ শিকার করতে সুন্দরবনে ঢোকে বলে দাবি করেন ওই বন কর্মকর্তা।

রাস মেলায় অংশ নেওয়ার জন্য ১০ নভেম্বর থেকে বনবিভাগের অনুমতি দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “এই চোরা শিকারীদের কাছে বনবিভাগের কোনো পাশ পারমিট নেই। “তাদের বনবিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading