শিশু পরিবার সদস্যদের ল্যাপটপ ও সেলাই মেশিন উপহার দিলেন প্রধানমন্ত্রী

শিশু পরিবার সদস্যদের ল্যাপটপ ও সেলাই মেশিন উপহার দিলেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ অনলাইন ।মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০২:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার(০৪ নভেম্বর) সরকারী শিশু পরিবার, ঢাকা-এর কয়েকজন সদস্যকে ১০টি ল্যাপটপ ও ২০টি সেলাই মেশিন উপহার দিয়েছেন।
গতকাল মঙ্গলবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তাদের এ উপহারগুলো হস্তান্তর করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশু পরিবারের সদস্যদের এসব উপহার বিতরণ করা হয়।
এ সময় তেজগাঁও শহীদ মনুমিয়া হাইস্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বৃষ্টি আক্তার সৃষ্টি প্রধানমন্ত্রীর সামনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন।
পরে প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে ধরে আদর করেন।
নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমদ পলক এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading