তাহসান-সাবি’র কল্পতরু

তাহসান-সাবি’র কল্পতরু

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:৪৫

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। গানের মানুষ হলেও প্রায়ই তাকে দেখা যায় নাটকে। সম্প্রতি নাটকে সেঞ্চুরি হাঁকালেন তিনি। অভিনয় করলেন ক্যারিয়ারের ১০০তম নাটকে। নাম ‘মেমোরিজ..কল্পতরু’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন শায়লা সাবি। নাটকের গল্প লিখেছেন ফারিয়া কবির আভা আর পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। এই নাটকের গল্প পেতে দুই মাস আগে ফেসবুকে একটি পোষ্ট করেছিলেন তাহসান নিজেই। এরপর বেশ কিছু গল্প থেকে বাছাই করা হয় ফারিয়া কবির আভার গল্পটি। আর এ পুরো প্রক্রিয়াটি করার কারণ নাটকটি ছিলো তাহসানের শততম নাটক। এ নাটকটির প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না ও সার্বিক তত্ত্বাবধানে মাসুদ উল হাসান। নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটি খুবই বিশেষ একটি ব্যাপার। আমি তাহসানের এই সাফল্যের অংশীদার হতে পেরে খুবই খুশি। ‘মেমোরিজ..কল্পতরু’ দর্শক কীভাবে নেয় সেটিই এখন দেখার পালা। মুন্না বলেন, তাহসানকে ইচ্ছার কথা বলেছিলাম যে তার ১০০তম নাটক আমি প্রযোজনা করব। তিনি আমাকে নিরাশ করেননি। এমনিতেই অসম্ভব ভালো একজন মানুষ তিনি। আমিও তার দেয়া সম্মান রাখার চেষ্টা করেছি। নির্মাতা সুত্রে জানা গেছে, শিগগিরই তাহসানের এ নাটকটি ক্লাব ১১-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading