আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ১০ কোম্পানি

আগামীকাল  স্পট মার্কেটে যাচ্ছে ১০ কোম্পানি

উত্তরদক্ষিণ অনলাইন । মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১৪ঃ২০

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি। এগুলো হলো: এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, বিডি অটোকারস, প্রগতী লাইফ, ইনফরমেশন সার্ভিসেস, সালভো, জেনারেশন নেক্সট, আরএন স্পিনিং, ইনটেক লিমিটেড এবং দুলামিয়া কটন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১১ নভেম্বর, সোমবার এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, বিডি অটোকারস, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ৬ ও ৭ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১১ নভেম্বর, সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

অন্যদিকে, আগামী ২০ নভেম্বর, ইনফরমেশন সার্ভিসেস, সালভো, জেনারেশন নেক্সট, আরএন স্পিনিং, ইনটেক লিমিটেড এবং দুলামিয়া কটন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের নয় কার্যদিবস অর্থাৎ ৬ থেকে ১৯ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানির শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২০ নভেম্বর, লেনদেন স্থগিত রাখবে এসব কোম্পানি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading