জাকের পার্টির সভাপতি মাজেদ খান এখন শ্রমিক লীগের নেতা
উত্তরদক্ষিণ অনলাইন । মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১৮ঃ১১
১৩ বছর জাকের পার্টির উত্তরা বৃহত্তম থানার সভাপতি এম এ মাজেদ খান এখন শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের নেতা। এই নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ। শ্রমিক লীগের বিভিন্ন নেতাদের মাধ্যমে জানা যায় কয়েক বছর আগে এই অনুপ্রবেশকারী মাজেদ খান শ্রমিক লীগের রাজনীতির সাথে যুক্ত হয়। উত্তরের সভাপতি মারা যাওয়ার পরে তার সৌভাগ্যের দ্বার খুলে যায়। বিভিন্ন যায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজিতে তিনি যুক্ত হয়ে যান। এছাড়া তার নামে একটি মার্ডার এর মামলাও আছে, যে মামলাটি এখন বিচারাধীন আছে আদালতে।
বিভিন্ন মাধ্যমে জানা যায় বিশ্বরোডের পাশে ছোট একটি দোকান থেকে শুরু করে এখন সে শতকোটি টাকার মালিক বনে গেছে। ১০তলা বাড়ি, ৫তলা বাড়ি, ৭তলা নির্মানধীন বাড়ি, এছাড়া আরও ২টি হোটেল ছাড়াও আরো অনেক সম্পত্তি আছে তার। মাজেদের বক্তব্য অনুযায়ী সে এবং তার স্ত্রীর নামে একটি ব্যাংক থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি এগুলো করেছেন। অন্যদিকে দলের নেতাকর্মীদের বক্তব্য তিনি দলের নাম ব্যবহার অবৈধ্য ভাবে এই সম্পদ অর্জন করেছেন। এখন তিনি ঢাকা মহানগর উত্তরের শ্রমিক লীগের সভাপতি হবার জন্য তদবীর করছেন বিভিন্ন যায়গায়।

