বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা ও সংবিধান উপহার দিয়েছেন

বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা ও সংবিধান উপহার দিয়েছেন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৮

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে উপহার দিয়েছেন স্বাধীনতা ও সংবিধান।’ গত সোমাবার (৪ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটি আইন সহায়ক কমিটি আয়োজিত বাংলাদেশের সংবিধান প্রণয়নের ৪৮তম দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও ১৯৭২ এর সংবিধান শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘জনগণের মুক্তি ও অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন থেকে আমৃত্যু লড়াই সংগ্রাম করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অন্যায়ের কাছে কখনো মাথা নত না করে অসীম সাহসিতার সাথে নেতৃত্ব দিয়ে বাঙালি জাতিকে উপহার দিয়েছেন স্বাধীনতা ও সংবিধান।’ স্পিকার বাহাত্তরের সংবিধানকে বিশ্বের অন্যতম সংবিধান উল্লেখ করে বলেন, ‘৪ নভেম্বর ঐতিহাসিক ও গৌরবজ্জ্বল দিন। বঙ্গবন্ধু সংবিধানে রাষ্ট্রীয় চারনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সন্নিবেশিত করেছিলেন।’ ‘বাংলদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আদর্শ, নীতি ও চেতনার প্রতিফলনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রণীত বাহাত্তরের সংবিধান। আর এ সংবিধানই হচ্ছে রাষ্ট্রের মেরুদণ্ড।’

এসময় তিনি প্রজন্ম থেকে প্রজন্মে সংবিধানকে সমুন্নত রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, ‘জাতির পিতা ২৩ বছরের আন্দোলন সংগ্রামে বহু কালজয়ী বক্তব্য রেখেছেন। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর ১৯৭২-এর ৪ নভেম্বর গণপরিষদে সংবিধান গ্রহণের প্রাক্কালে প্রদত্ত ভাষণ গুরুত্বপূর্ণ। ভাষণটি বিশ্লেষণ করলে দেখা যায় সব ছাপিয়ে সাধারণ মানুষের কল্যাণ সাধনই বঙ্গবন্ধুর মূল রাজনৈতিক দর্শন। এসময় তিনি সংবিধানের প্রস্তাবনার সাথে বঙ্গবন্ধুর ভাষণের নিবিড় সংযোগ রয়েছে বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। এ ছাড়া অনুষ্ঠানে উপস্তিত ছিলেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুল হুদার সভাপতিত্বে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম আমিন উদ্দিন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইন সহায়ক কমিটির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার আবদুল মান্নান, ঢাকা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট গাজী শাহ আলম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading