সংসদের ৫ম অধিবেশন বসছে আজ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪২
একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আজ (৭ নভেম্বর) বৃস্পতিবার বিকেল সোয়া ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ অক্টোবর এ অধিবেশন আহবান করেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয় এটি হবে সংক্ষিপ্ত অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ি জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন ৫ থেকে ৭ কার্যদিবস পর্যন্ত চলতে পারে। তবে আজ বিকেল সোয়া ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের কার্যকাল এবং কার্যক্রম নির্ধারণ করা হবে। এর আগে গত ৮ সেপ্টেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়ে গত ১২ সেপ্টেম্বর শেষ হয়। এটি ছিল সংসদের সবচেয়ে স্বল্পকালীন ৪ কার্যদিবসের অধিবেশন। এর আগে সবচেয়ে স্বল্পকালীন অধিবেশন ছিল ৫ কার্যদিবসের। স্বল্পকালীন ওই অধিবেশনে মোট ৫টি বিল উত্থাপন করা হয়। আর একটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়।

