শাস্তি হচ্ছে না নেইমারের

শাস্তি হচ্ছে না নেইমারের

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৫

এক সমর্থকের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়লেও নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের কোনও আইনানুগ শাস্তি হচ্ছে না। ঘটনাটি ঘটেছিল গত মৌসুমে (এই বছরের এপ্রিলে)। ফরাসি কাপ ফাইনালে রেনের কাছে হেরে যায় প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। পরাজিত দলের হয়ে পুরস্কার নিতে যাওয়ার সময় এক সমর্থক মোবাইলে নেইমারের ছবি তোলার সময় আপত্তিকর কিছু মন্তব্য করেন। তখন ব্রাজিলীয় তারকা মাথা গরম করে ওই সমর্থকের থুতনিতে ধাক্কা দেন। এই ঘটনারই এতদিন বিচার চলছিল। মামলার আইনজীবী জানিয়েছেন, এই ঘটনার জন্য

ইতিমধ্যেই নেইমারকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। তবে ব্রাজিলীয় তারকার শাস্তি হচ্ছে না। আলোচ্য ঘটনার পরে নেইমার ইন্সটাগ্রামে লিখেছিলেন, ‘মানছি এ রকম আমার করা উচিত হয়নি। কিন্তু কখনও কখনও মাথা ঠান্ডা রাখা কঠিন হয়ে যায়।’ ঘটনার পরে ওই সমর্থকের হয়ে মামলা করেন এক আইনজীবী। তিনিই জানিয়েছেন, নেইমারকে সতর্ক করা হয়েছে। কিন্তু তার কোনও শাস্তি হচ্ছে না। এই আইনজীবীর নাম ফিলিপে ওহাওঁ। তিনি বলেছেন, ‘নেইমারের জেল বা জরিমানা না হলেও আমাদের কোনও আফসোস নেই। ওকে যে সতর্ক করা হয়েছে, সেটাই যথেষ্ট। এটাকেই আমরা সুবিচার হিসেবে ধরছি।’ প্রসঙ্গত ওই ঘটনার পরে ফরাসি ফুটবল সংস্থা নেইমারকে তিন ম্যাচের জন্য নির্বাসিত করেছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading