স্মার্টওয়াচ আনলো শাওমি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:০৬
অবশেষে স্মার্টওয়াট উন্মোচন করেছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। গত মঙ্গলবার (৫ নভেম্বর) চীনের সময় বিকেল ৫টায় স্মার্টওয়াচগুলো উন্মোচন করে। প্রতিষ্ঠানটি উন্মোচনের পর জানায়, আগামী ১১ নভেম্বর থেকে এটির বিক্রি শুরু করবে। স্মার্টওয়াচের হিসেবে শাওমি তাদের ডিভাইসটিকে ফ্ল্যাগশিপ আখ্যা দিচ্ছে। মানের ক্ষেত্রে এটি অ্যাপল ওয়াচের কাছাকাছি বলেও দাবি করছে। তবে দাম অ্যাপল ওয়াচের চেয়ে কম। অবশ্য স্মার্টওয়াচ আনার ক্ষেত্রে অ্যাপলকে অনুসরণ করলেও ডিজাইনের দিক থেকে অনেক ভিন্নতা রয়েছে মি স্মার্টওয়াচে। এর আগে শাওমি মি মিক্স আলফা এবং অরিজিনাল মি মিক্স ডিজাইনে এনেছে। কিন্তু নতুন স্মার্টওয়াচগুলো আগের সেই ডজাইনের মতোও নয়। স্কয়ার টাচস্ক্রিন ডিসপ্লের ডিজাইনে রয়েছে গ্লাস প্রোটেক্টর হিসেবে শেপার গ্লাস। এটিতে রয়েছে ১.৭৮ ইঞ্চির অ্যামোলেড কার্ভড ডিসপ্লে। এর পিছনের অংশ সিরামিকের তৈরি।স্মার্টওয়াচটি স্ন্যাপড্রাগন ওয়্যার ৩১০০ ফোরজি চিপসেটের। যাতে রয়েছে কর্টেক্স এ৭ কোর ক্লকড এবং ১.২ গিগাহার্জ। প্রতিষ্ঠানটি তাদের প্রথম ওয়্যারেবল স্মার্টওয়াচ এনেছিল স্ন্যাপড্রাগন ৩১০০ ফোরজি। তবে ফসিল একই চিপসেটে আনলেও সেখানে কানেক্টিভিটি ছিলো না।ডিভাইসটিতে ব্যাটারি রয়েছে ৫৭০ মিলিঅ্যাম্পিয়ার। যা একবার ফুল চার্জে ৩৬ ঘণ্টা অনায়াসে ব্যবহার করা যাবে।

