ওজন কমাবে কাঁচা-মরিচ

ওজন কমাবে কাঁচা-মরিচ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:১৮

দেহের অতিরিক্ত ওজন কমাতে চাইলে প্রথমেই জীবনযাপনে সাধারণ কিছু পরিবর্তন করে দেখা যেতে পারে। আর এক্ষেত্রে খাদ্যাভ্যাস পরিবর্তন বেশ উপকার দেয়। কিছু খাবার আছে যা জৈবিক প্রক্রিয়ায় দ্রুত প্রভাব ফেলে এর মধ্যে কাঁচা-মরিচ অন্যতম। পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ওজন কমাতে কাঁচা-মরিচের ভূমিকা সম্পর্কে জানানো হল।

বিপাক বৃদ্ধি: ওজন কমাতে চাইলে মরিচ খাওয়া ভালো। এটা শরীরের বাড়তি মেদ ঝরাতে সাহায্য করে। যে কোনো ঝাল খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের বিপাক বৃদ্ধি পায়।

পরিতৃপ্তিতে সহায়ক: ‘অ্যাপেটাইট’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ঝাল খাবার খাওয়ার সঙ্গে ক্ষুধায় তৃপ্তি লাভ এবং পেট ভরা ভাব সৃষ্টিতে ভূমিকা রাখে। তাই অতিরিক্ত খাবার খাওয়ার সম্ভাবনা কমে যায়।

ওজন কমাতে সাহায্য করে: ২০০৮ সালে, আমেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশন’য়ে প্রকাশিত এক গবেষণা থেকে জানা যায়, মরিচে থাকা ক্যাপসাইসিন’য়ে রয়েছে এক কার্যকর উপাদান যা পেটের মেদ কমাতে সাহায্য করে।

প্রতিদিন কাঁচা মরিচ খাওয়ার পন্থা: প্রতিদিন কাঁচা-মরিচ নানান উপায়ে খাওয়া যায়। যেমন- ডিম ভাজি, সকালের নাস্তায় বেসনের সঙ্গে ইত্যাদি। এছাড়াও যে কোনো খাবারে মরিচ যোগ করে তা খাওয়া যেতে পারে। এছাড়া খাবারের সঙ্গে আলাদাভাবে কাঁচামরিচ খাওয়ার অভ্যাসও করা যেতে পারে।

সতর্কতা: যাদের পাকস্থলীর সমস্যা আছে তাদের কাঁচা-মরিচ বা ঝাল কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত। মনে রাখতে হবে, কাঁচা-মরিচ ওজন কমাতে সাহায্য করলেও অরিতিক্ত খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading