নেত্রকোনা সীমান্তে থামছে না গরু চোরাচালান

নেত্রকোনা সীমান্তে থামছে না গরু চোরাচালান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:৩৬

নেত্রকোনা সীমান্তে থামছেই না গরু চোরাচালান। গত ছয়দিনে এ জেলার সীমান্ত থেকে আটক করা হয়েছে ৯৬টি ইন্ডিয়ান গরু। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। তবে বিজিবি কর্মকর্তারা বলছেন, তাদের অভিযান অব্যহত রয়েছে। বিজিবি সূত্র জানায়, গতকাল বুধবার (৬ নভেম্বর) সকালে কলমাকান্দা থানার লেংগুড়া ইউনিয়নে লেংগুড়া বিওপির হাবিলদার মো. আবু তাহের এবং দুর্গাপুর থানার দুর্গাপুর ইউনিয়নের ভরতপুর বিওপির নায়েব সুবেদার মো. জহির উদ্দিন সরকারের নেতৃত্বে পৃথক অভিযানে সীমান্ত পিলার ১১৬৯ ও ১১৭০ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টকলেটবাড়ী ও নয়নকান্দি এলাকা থেকে ৩৩টি ইন্ডিয়ান গরু আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ২৫ হাজার টাকা। গত মঙ্গলবার (৫ নভেম্বর) একই ব্যাটালিয়নের কলমাকান্দা থানার লেংগুড়া

ইউনিয়নের লেংগুড়া বিওপির হাবিলদার মো. আবু তাহের এবং দুর্গাপুর থানার দুর্গাপুর ইউনিয়নের ভরতপুর বিওপির নায়েব সুবেদার মো. জহির উদ্দিন সরকারের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে সীমান্ত পিলার ১১৬৯ ও ১১৭০ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টকলেটবাড়ী ও নয়নকান্দি এলাকা থেকে ১০টি ইন্ডিয়ান গরু আটক করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। নেত্রকোনা বিজিবি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ বলেন, আমি যোগদান করার পর বেশ কয়েকটি অভিযান সম্পন্ন হয়েছে। এর মধ্যে তিনটি অভিযানে ৯৬টি ইন্ডিয়ান গরু আটক করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। সেগুলো নেত্রকোনা শুল্ক কার্যালয়ে জমা দেয়া হবে। এ ব্যাটালিয়নের অধীনে ৯৫ কিলোমিটার সীমান্ত সড়ককে নিরাপদ রাখতে আমরা প্রস্তুত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading