জাতীয় বিশ্ববিদ্যালয়, জেএসসি-জেডিসি: ঘুর্ণিঝড় বুলবুলের কারণে শনিবারের সকল পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়, জেএসসি-জেডিসি: ঘুর্ণিঝড় বুলবুলের কারণে শনিবারের সকল পরীক্ষা স্থগিত

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ২৩:১৮

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে শনিবারের জাতীয় বিশ্ববিদ্যালয় সহ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, শুক্রবার রাতে (০৮ নভেম্বর) জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, এ পরীক্ষা কবে নেওয়া হবে তা পরে জানানো হবে।

জেএসসি-জেডিসি’র সকল পরীক্ষা স্থগিত

শুক্রবার (০৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবারে অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত ক্রা হয়েছে। তিনি বলেন, জেএসসির স্থগিত পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসির স্থগিত পরীক্ষা ১৪ নভেম্বর হবে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডে জেএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসিতে শনিবার গণিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এ সকল পরীক্ষা স্থগিত ক্রা হয়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading