রাজশাহীতে নানা উত্সবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের পরিকল্পনা

রাজশাহীতে নানা উত্সবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের পরিকল্পনা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:১৮

রাজশাহীতে বহুমাত্রিক উত্সবের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় কর্মসূচি ছাড়াও আরও কিছু কর্মসূচি গ্রহণ করতে চায় রাজশাহী সিটি করপোরেশন। উদ্যোগটি নিতে গত বুধবার (০৬ নভেম্বর) বিকেলে রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির কর্মসূচির সাথে মিল রেখে রাজশাহীতে বহুমাত্রিক উত্সবের আয়োজন করা হবে। তিনি জানান, আয়োজনে থাকবে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট, ঘুড়ি ওড়ানো উত্সব, নৌকা বাইচ ও সাংস্কৃতিক উত্সব। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, কবিতা, ছড়া-গান ও দেয়াল চিত্রের আয়োজন করা হবে। কেন্দ্রীয়ভাবে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, নগরীর সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন, মহানগরীর কাশিয়াডাঙ্গা, নওহাট ও কাঠালবাড়িয়া মোড়ে বঙ্গবন্ধু স্মৃতি গেট নির্মাণ, প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে একটি করে রক্তদান কর্মসূচি এবং মাসিক ফ্রি মেডিক্যাল টিম গঠন। একইসঙ্গে, জাতির পিতার জীবনী সম্পর্কিত বই স্কুলে স্কুলে বিতরণ, বইপড়া প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কোনো বিশেষ সড়কে অথবা পার্কে বঙ্গবন্ধুর প্রিয় ফলের ১০০টি চারা রোপণ। সেইসঙ্গে আয়োজনে থাকবে, রাজশাহীর প্রতিটি ওয়ার্ডে কর মেলা, কর মেলায় সারচার্জ মওকুফ, অন্যান্য রিবেট ও করহ্রাস সুবিধা, গ্রিন প্লাজায় মাসব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন, মহানগরের যেকোনো একটি সড়ককে বঙ্গবন্ধু স্মরণী নামে নামকরণসহ নানা আয়োজন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading