মালদ্বীপের হচ্ছে বঙ্গবন্ধু কর্নার

মালদ্বীপের হচ্ছে বঙ্গবন্ধু কর্নার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:২০

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন হচ্ছে। আগামী ১২ নভেম্বর মালদ্বীপ দূতাবাসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হবে। দূতাবাস সূত্র জানায়, আগামী ১২ নভেম্বর বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হবে। দূতাবাসের মাল্টিপারপাস হলে এ কর্নার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। ওইদিন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এ্যাডমিরাল আখতার হাবীব উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন মিশনে ‘বঙ্গবন্ধু কর্নার’ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এতে বঙ্গবন্ধুর জীবনী, বঙ্গবন্ধুর বিষয়ে বই, পোস্টার, ঐতিহাসিক ছবি প্রদর্শন করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading