সিনেমায় হীরা

সিনেমায় হীরা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৮

র্যাম্প মডেল হীরা। বিভিন্ন ফ্যাশন হাউজের একমাত্র ভরসা তিনি। এবার সিনেমায় পা রাখলেন হীরা। সম্প্রতি অভিনয় করলেন চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’তে। এতে ইমা চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে ছিল হালের ক্রেজ সিয়াম আহমেদ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এ প্রসঙ্গে হীরা বলেন, ‘বিশ্বসুন্দরী’র প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। আমি ইমা নামের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের ব্যাপ্তি খুব বেশি নয়, তবে আমার চরিত্রটিকে ঘিরেই পুরো গল্প আবর্তিত হয়েছে। ইমা না থাকলে ‘বিশ্বসুন্দরী’র অন্য চরিত্রগুলোর সম্পর্কই তৈরি হতো না। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পরীমনি। এছাড়া এতে আরও অভিনয় করেছেন-আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, সুজন, মনিরা মিঠু, সীমান্ত প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading