নাটকে সাব্বিরের গান

নাটকে সাব্বিরের গান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩০

ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সাব্বির। ইতমধ্যেই তিনি প্লে-ব্যাক করেছেন বিভিন্ন সিনেমায়। এবার নাটকের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। মধুর করে ডাকো গো জান, ডাকো জানু বলে/ আমি জুড়াবো প্রাণ মাথা রেখে তোমার কোলে…। এমন আদুরে কথাগুলো লিখেছেন এসআই শহীদ। তার সুরেই গানটির সংগীতায়োজন করেছেন সাব্বির নিজেই। গানটির ভিডিওতে দেখা গেছে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় দুই টিভিমুখ অপূর্ব ও তানজিন তিশাকে। ভিডিওটি নির্মাণ করেছেন দেশের অন্যতম নাটক নির্মাতা সাগর জাহান। জানা গেছে, এই গানটির ভিডিও তিনি নির্মাণ করেছেন প্রচার প্রতীক্ষিত তারই একটি বিশেষ নাটকের জন্য। গানটি প্রসঙ্গে সাব্বির বলেন, ‘অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলাম একটা মৌলিক ফোক ঘরানার গান গাইবার। সেটি এবার পেয়ে গেলাম। এরজন্য ধন্যবাদ জানাই এর গীতিকার-সুরকার এসআই শহীদকে। এত সুন্দর করে গানটি তুলে ধরার জন্য কৃতজ্ঞতা জানাই নির্মাতা সাগর জাহান ও জি-সিরিজের প্রতি। আমার বিশ্বাস এই অস্থির সময়ে গানটি শ্রোতাদের একটু হলেও শান্তি দেবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading