সিক্স-জি নিয়ে কাজ করছে চীন

সিক্স-জি নিয়ে কাজ করছে চীন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১৮:০৮

ষষ্ঠ প্রজন্মের টেলিকম প্রযুক্তি (সিক্স-জি) নিয়ে আনুষ্ঠানিকভাবে গবেষণা শুরুর ঘোষণা দিয়েছে চীন। সিক্স জি’র পথে চীনের এই অভিযাত্রাকে সর্বশেষ তারবিহীন টেলিকমিউনিকেশনের পথে একধাপ এগিয়ে থাকা বলে উল্লেখ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিনহুয়া নিউজের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, চীন সরকারের মন্ত্রণালয় ও সিক্স-জি প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান চলতি সপ্তাহেই এক বৈঠকে বসেছে। ওই বৈঠক থেকে জাতীয় পর্যায়ে সিক্স-জি প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নে একটি গ্রুপ গঠন করা হয়েছে। প্রসঙ্গত, প্রযুক্তি সংশ্লিষ্ট দ্রুতগতির মোবাইল সেবা নিয়ে সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং চীনের মধ্যে লড়াই চলে আসছে। সারা বিশ্বে এখন ফাইভ-জি প্রযুক্তি সংযোজনের তোড়জোড় চলছে। ফাইভ-জি ফোর-জির তুলনায় বিশগুন দ্রুত কাজ করতে পারে। ফাইভ জি প্রযুক্তির মাধ্যমে চালকবিহীন গাড়ির মতো আবিষ্কারও কাজে লাগানোর চেষ্টা চলছে। উল্লেখ করা যায় যে, ফাইভ-জি প্রযুক্তির দ্রুততম প্রসারে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে চীনের হুয়াওয়ে টেলিকম কোম্পানি। সারাবিশ্বে তারা ফাইভ-জি কার্যক্রম ছড়িয়ে দিয়েছে। কিন্তু, আমেরিকার গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা বিশ্ব যেখানে ফাইভ-জি প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের পেছনে ছুটছে। সেখানে চীনের তিনটি টেলিকমিউনিকেশন কোম্পানি ঘোষণা দিয়েছে তারা সারাদেশে ফাইভ-জি নেটওয়ার্কের কাজ সম্পন্ন করেছে। তারপরই চীন আনুষ্ঠানিকভাবে সিক্স জি নিয়ে গবেষণার দিকে এগিয়েছে। এর আগে, ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছিলেন তিনি যত দ্রুত সম্ভব সিক্স-জি প্রযুক্তির বাস্তবায়ন দেখতে চান আমেরিকায়। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২০ সালের মধ্যেই তারা চীনের নাগরিকদের সিক্স-জি প্রযুক্তির আওতায় নিয়ে আসবে। কিন্তু আমেরিকার সাথে চলমান প্রযুক্তি দৌঁড়ে এগিয়ে থাকতেই সিক্স-জি নিয়ে আগাম গবেষণা শুরু করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading