রাষ্ট্রপতি মঙ্গলবার নেপাল যাচ্ছেন

রাষ্ট্রপতি মঙ্গলবার নেপাল যাচ্ছেন

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ নভেম্বর ২০১৯ । আপডেট ০৯:১৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৪ দিনের রাষ্ট্রীয় সফরে নেপালের উদ্দেশে ১২ নভেম্বর মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ কথা বলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি নিয়মিত ফ্লাইট (বিজি-৭১) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে মঙ্গলবার দুপুরে নেপালের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাবে।
ফ্লাইটটি ঐদিন স্থানীয় সময় ১২টা ৪৫ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমান বন্দরে রাষ্ট্রপতি অভ্যর্থনা জানাবেন। নেপাল সফরকালে রাষ্ট্রপতি মেরিয়ট কাঠমান্ডুতে অবস্থান করবেন।
সফরকালে রাষ্ট্রপতি নেপালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে ভোজসভার আয়োজন করবেন।
সফরকালে নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেপালের ন্যাশনাল এসেম্বলির চেয়ারপার্সন ও পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া রাষ্ট্রপতির নেপালের বেশ কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি হামিদ পোখারা এবং কাঠমান্ডু ভ্যালিতে ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন। রাষ্ট্রপতির ১৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading