৮ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কাউন্টডাউন

৮ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কাউন্টডাউন

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ নভেম্বর ২০১৯ । আপডেট ১৫:২৪

জাতির পিতার জন্ম শতবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা আগামী ১৭ মার্চ শুরু হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এছাড়া ৮ ডিসেম্বর থেকে জন্ম শতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন একযোগে শুরু হবে। গণভবনে উদযাপন কমিটির সভায় এসব বিষয় চূড়ান্ত করা হয়।

আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গণভবনে প্রস্তুতিমূলক সভা হয়। এতে উদযাপন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। এ সময় ১৭ মার্চ থেকে বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের জাতীয় কর্মসূচি যথাযথভাবে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মূল আনুষ্ঠানিকতার পর সারাদেশে একসঙ্গে এ কর্মসূচি উদযাপন হবে বলেও জানানো হয় সভা থেকে। উদযাপন সংক্রান্ত শীর্ষ এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় কমিটির সদস্যরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading