মালদ্বীপের কাছে হেরে গেল বাংলাদেশ

মালদ্বীপের কাছে হেরে গেল বাংলাদেশ

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ নভেম্বর ২০১৯ । আপডেট ১৫:২৬

বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০১৯ এ আজ রোববার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে জিতেছে নেপাল দ্বিতীয় ম্যাচে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপাল সরাসরি ৩-০ সেটে হারিয়ে দেয় আফগানিস্তানের মেয়েদের।
নেপাল প্রথম সেট ২৫-০৪, দ্বিতীয় সেট ২৫-০৯ এবং তৃতীয় সেটে জয় তুলে নেয় ২৫-০৬ পয়েন্টে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচ সেরার পুরস্কার পান নেপালের প্রতিভা মালি।
প্রথম দিন আফগানিস্তানের বিপক্ষে জিতলেও দ্বিতীয় দিন স্বাগতিক মেয়েরা মালদ্বীপের কাছে হেরে যায় সরাসরি ৩-০ সেটে। এতে টানা দুই জয়ে মালদ্বীপের মেয়েরা ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে। বাংলাদেশ প্রথম সেট হেরে যায় ২৫-১৬ পয়েন্টে। তবে দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত স্বাগতিকরা হেরে যায় ২৭-২৫ পয়েন্টে। তৃতীয় সেটেও তীব্র প্রতিদ্বন্দ্বীতা হয় দু‘দলের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের হার সঙ্গী হয় ২৫-২২ পয়েন্টের। ম্যাচে সেরার পুরস্কার জেতেন মালদ্বীপের আমিনাথ আরিশা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading