ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আগামীকাল

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আগামীকাল

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ নভেম্বর ২০১৯ । আপডেট ১৯ঃ৫৩

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর কমিটির সম্মেলন আগামীকাল।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০ টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন।
সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাশ্বের চৌধুরী। সর্বশেষ, ২০০৬ সালের ৩১ মে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ দুটি ভাগে ভাগ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading