ফেসবুকে লাইভে গুলি চালাল পুলিশ (ভিডিও)

ফেসবুকে লাইভে গুলি চালাল পুলিশ (ভিডিও)

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ নভেম্বর ২০১৯ । আপডেট ১৬:২০

হংকংয়ে সরকার বিরোধী চলা দীর্ঘকালীন বিক্ষোভে নানা ঘটনার জন্ম দিচ্ছে। বিক্ষোভ দমনে পুলিশের বিভিন্ন পদক্ষেপ নিয়েও সমালোচনা চলছে।

এবার সেই সমালোচনার আগুনে ঘি ঢালল ফেসবুক লাইভের একটি দৃশ্য। যেখানে দেখা গেল বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে দেশটির পুলিশ বাহিনী।

সোমবার (১১ নভেম্বর) দেশটির পূর্বের সাঁ ওয়ান হো শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সাঁ ওয়ান হো শহরে যখন বিক্ষোভ চলছিল তখন ফেসবুক লাইভে ছিলেন বিক্ষোভকারীদের অনেকেই। লাইভে দেখা গেছে, বন্দুক দেখিয়ে পুলিশ কর্মকর্তারা বিক্ষোভকারীদের আটক করতে চেষ্টা চালাচ্ছে।

এ সময় এক পুলিশ কর্মকর্তা বিক্ষোভকারীদের গুলি করবেন বলে উদ্ধত হন। বিষয়েটি দেখে মুখোশ পরিহিত এক বিক্ষোভকারী পুলিশের দিকে এগিয়ে এসে প্রতিবাদ করেন। একইসময় আরেক বিক্ষোভকারী পুলিশের দিকে এগিয়ে আসলে তার বুকে গুলি চালায় ওই পুলিশ সদস্য। আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মুখোশধারী বিক্ষোভকারী।

ফেসবুক লাইভ চলতে থাকায় পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়া দেখে নেটিজেনরা।

আলজাজিরা জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই বিক্ষোভকারীকে হাসপাতালে দ্রুত নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, চীনের প্রস্তাবিত নতুন আইন নিয়ে অনেকদিন ধরেই বিক্ষোভ করে আসছে হংকংয়ের বাসিন্দারা। তারই ধারাবাহিকতায় সোমবার বিক্ষোভকারীরা সাধারণ ধর্মঘটের ডাক দিলে পরিস্থিতি আরো বেপরোয়া হয়ে ওঠে।

এদিন বিভিন্ন এলাকায় ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখতে দেখা গেছে বিক্ষোভকারীদের। এতে বেশ কয়েকটি স্থানে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading