কলকাতার ওয়েব সিরিজে স্পর্শীয়া
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩২
অর্চিতা স্পর্শীয়া। ছোটপর্দায় অভিনয় করলেও এখন বড়পর্দার অভিনেত্রী তিনি। গত ঈদেই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘আবার বসন্ত’। ছবিটি মুক্তির পর ব্যাপক প্রশংসা পেয়েছেন স্পর্শীয়া। মুক্তি অপেক্ষা রয়েছে আরও তিনটি ছবিটি। এরইমধ্যে প্রথমবারের মত কলকাতার একটি ওয়েব সিরিজে অভিনয় করলেন তিনি। যার নাম ‘নো কাপল এন্ট্রি’। চার পর্বের এই সিরিজটির চিত্র্যনাট লিখেছেন ঋদ্ধি বড়ুয়ারি। গৌতিম কৈরির গল্পে ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন সায়ান দাশগুপ্ত। এই ওয়েব সিরিজে মিলি চরিত্রে আফসানা মিলি, রিমা চরিত্রে স্পর্শিয়া এবং তন্ময় চরিত্রে অভিনয় করেছেন উদয়। এছাড়াও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে সুমিত সমদ্দারকে। এর গল্পে দেখা যাবে, একটি ক্যাফের মালিক মিলি। তার ব্যবহার চমত্কার। কিন্তু তার ক্যাফে জুটিদের প্রবেশাধিকার নিষিদ্ধ। তাতে কী, তার কাস্টমারের অভাব নেই। এই ক্যাফেতে নিয়মিত আসেন রিমা। এক পর্যায়ে রিমার মধ্যেই নিজের ফেলে আসা অতীত খুঁজে বেড়ান মিলি। কিন্তু কেনো মিলি যুগলদের সহ্য করতে পারেন না, তা কেউ বোঝতে পারেন না। ইতোমধ্যে এক দিন ক্যাফেতে আসে সুদর্শন যুবক তন্ময়। রিমাকে দেখে ভালো লাগে তন্ময়ের। কিন্তু ক্যাফেতে একসঙ্গে বসার অনুমতি নেই। কেনো অনুমতি নেই, সেই কারণ অনুসন্ধানে ব্যস্ত হয়ে উঠেন রিমা-তন্ময়। তাদের অনুসন্ধানে কী কারণ বেরিয়ে আসে তা জানতে হলে দেখতে হবে ‘নো কাপল এন্ট্রি’। আফসানা মিমির সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, ‘দেশ থেকে এই ইউনিটে আমরা দুজনই ছিলাম। দুজনেই প্রথম কোনও ওয়েব সিরিজে কাজ করলাম। মিমি আপার সঙ্গে কাজ করতে পারবো, সেই আশা আসলে ছেড়েই দিয়েছিলাম। কারণ, তিনি তো এখন আর অভিনয় করেন না। সত্যি বলি, এই কদিন একসঙ্গে কাজ করে মিমি আপার প্রেমেই পড়ে গেছি! সত্যি বলছি। উনি খুবই মিষ্টি একজন মানুষ।’ চলতি মাসের তৃতীয় সপ্তাহে ভিডিও স্ট্রিমিং সাইট বায়স্কোপ-এ উন্মুক্ত হবে ‘নো কাপল এন্ট্রি’।

