শাকিবের বদলে সিয়াম
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৪
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। কথা ছিল অমিতাভ রেজার নতুন ছবি ‘রিকশা গার্ল’এ অতিথি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে ব্যস্ততার কারণে সেটি করে উঠতে পারেননি শাকিব। তাই বলে তো আর ছবির কাজ আটকে থাকতে পারে না। তাই তো এবার পরিচালক শাকিবের জায়গা নিচ্ছে হালের ক্রেজ সিয়াম আহমেদকে। তিনি অভিনয় করবেন ‘রিকশা গার্ল’ ছবির একটি অতিথি চরিত্রে। ইতমধ্যেই পাবনা, গাজীপুর ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির বেশিরভাগ দৃশ্য দৃশ্যধারণ করা হয়েছে। বাকিগুলোও শীঘ্রই করা হবে। এ প্রসঙ্গে নির্মাতা অমিতাভ রেজা একটি সূত্রকে বলেন, ‘প্রথম দিকে শাকিব খানেরই অভিনয়ের কথা ছিল। কিন্তু তিনি অনেক ব্যস্ত থাকায় সময় দিতে পারছেন না। এরমধ্যে ছবিটির অনেকটুকু অংশের কাজ শেষ, বাকিটুকু দ্রুতই শেষ করে নিতে চাই। তাই অপেক্ষায় না থেকে সিয়ামের সঙ্গে কথাবার্তা বলেছি, সে রাজি হয়েছে। শিগগিরই শুটিংটা শেষ করে ফেলতে চাই।’ ইন্ডিয়ান বংশোদ্ভূত আমেরিকার লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘রিকশা গার্ল’। আর এর চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত আমেরিকার জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার। চলচ্চিত্র প্রযোজনায় রয়েছেন আমেরিকার নাগরিক এরিক জে অ্যাডামস। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা। এছাড়াও আরও অভিনয় করেছেন ছাড়াও এতে অভিনয় করেছেন অভিনেত্রী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

