রুবেলের ক্যারিয়ার সেরা বোলিং

রুবেলের ক্যারিয়ার সেরা বোলিং

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩০

সাদা পোশাকে বরাবরই অনুজ্জ্বল রুবেল হোসেন এবার জ্বলে উঠলেন। জাতীয় ক্রিকেট লিগে প্রথম স্তরের ম্যাচে খুলনা বিভাগের হয়ে রাজশাহী বিভাগকে একাই ধসিয়ে ক্যারিয়ার সেরা ৭ উইকেট দখল করলেন ইন্ডিয়া সফরে সুযোগ না পাওয়া এই পেসার। তার বিধ্বংসী বোলিংয়েই প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে যায় রাজশাহী। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শেরে বাংলা স্টেডিয়ামে ৯ নভেম্বর প্রথম দিনের খেলা হয়নি। দ্বিতীয় দিন প্রথমে ব্যাট করা রাজশাহী বিনা উইকেটে ৩৬ করলে ফের খেলা বন্ধ হয়ে যায়। তবে তৃতীয় দিন (গতকাল) ব্যাটিংয়ে নেমে রুবেলের ভয়ংকর রূপ দেখলেন রাজশাহীর ব্যাটসম্যানরা। ১৭.৪ ওভারে ৪ মেডেনসহ ৫১ রানে ৭ উইকেট দখল করেন ডানহাতি পেসার রুবেল। তার আঘাতে মাঠ ছাড়েন অভিষেক মিত্র, মিজানুর রহমান, মুক্তার আলী, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, ফরহাদ রেজা ও সুজন হাওলাদার। প্রথম শ্রেণির ক্রিকেটের রুবেলে আগের সেরা ছিল ২০১৭ সালে দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে। সেবার ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। আর প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৭টি ম্যাচে ৯৩টি উইকেট হলো। পাশাপাশি ৫ উইকেটের স্বাদ পেলেন মাত্র ৪ বার। বাংলাদেশের হয়ে ২৬ টেস্ট খেলে উইকেট নিয়েছেন কেবল ৩৩টি। ১০টির বেশি উইকেট আছে, এমন বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসের সবচেয়ে বাজে বোলিং গড় রুবেলের (৮০.৩৩)। জাতীয় লিগের এই পারফরম্যান্স তার জন্য হতে পারে নতুন কিছুর প্রেরণা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading