রেল দুর্ঘটনা: নিহতদের এক লাখ, আহতদের ১০ হাজার টাকা

রেল দুর্ঘটনা: নিহতদের এক লাখ, আহতদের ১০ হাজার টাকা

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ নভেম্বর ২০১৯ । আপডেট ১৫:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আহত প্রত্যেকে পাবেন ১০ হাজার টাকা করে।

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন মঙ্গলবার হতাহতদের জন্য সহায়তার এই ঘোষণা দিয়েছেন বলে রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোমবার রাত পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মন্দবাগ স্টেশনে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস এবং আন্তঃনগর তুর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত হন, আহত হন অর্ধশতাধিক।

দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী। মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহানসহ উর্ধতন কর্মকর্তারা সে সময় তার সঙ্গে ছিলেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী। তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading