আবারও কলকাতায় জ্যোতিকা জ্যোতি

আবারও কলকাতায় জ্যোতিকা জ্যোতি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। দেশের গন্ডি পেরিয়ে অভিনয় করেছেন কলকাতার ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’তে। গত ছবিটি মুক্তি পায় গত ২৭ সেপ্টেম্বর। মুক্তির পর থেকেই সবাই ছবিটির প্রশংসা করেন। সেই সঙ্গে প্রশংসা করেন জ্যোতিকা জ্যোতির অভিনয়েরও। তবে চারদিনের বেশি হলে চলেনি ছবিটি। এ নিয়ে ক্ষুদ্ধ দর্শকসহ ছবিটির পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের। তবে কোন অভিযোগ নেই তার। ছবিটি তিনি পৌঁছে দিতে চান দর্শকের কাছে। সেই প্রচেষ্টাই করেছেন তিনি। হয়েছেন সফলও।

নিজের উদ্যোগেই এবার ছবিটির স্ক্রিনিংয়ের ব্যবস্থা করে ফেলেছেন প্রদীপ্ত। আগামী ২৯ ও ৩০ তারিখ যোগেশ মাইম একাডেমিতে দুপুর ২.৩০  এবংং সন্ধ্যে ৬.৩০ টায় দেখানো হবে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। এ সংবাদ শুনে খুশি জ্যোতিকা জ্যোতি। তিনি চান দর্শকের কাছে পৌঁছে যাক তার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। কিংবদন্তি কথাসাহিত্যিক শরত্চন্দ্রের ‘শ্রীকান্ত’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যেখানে রাজলক্ষ্মীর ভূমিকায় অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি। এই ছবিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে শ্রীকান্তের ভূমিকায় দেখা যাবে। ইন্দ্রের চরিত্রে আছেন আর জে সায়ন। তবে এই ছবিতে শ্রীকান্তকে দেখা যাবে বর্তমান সময়ের মতো করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading