৮ ডিসেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬
কিছুদিন আ গে ঘোষণা করা হয়েছে ২০১৭ ও ২০১৮ সালের সিনেমার জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানজনক পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার জানা গেল পদক তুলে দেওয়ার তারিখ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে আগামী ৮ ডি সেম্বর বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান জানান, আগামী ৮ ডি সেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে।
পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৮ ডি সেম্বর সময় দিয়েছেন। জানা গেছে, এবারও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পদক তুলে দেওয়া হবে। এবার গত দুই বছরের ২৮টি শাখায় ৬৪ জনকে পুরস্কৃত করা হচ্ছে। এর আ গে, গত ৭ নভেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭-২০১৮ প্রদানের এ ঘোষণা দেওয়া হয়।
এবার দুই বছরের সেরা ছবি হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘পুত্র’। আর সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাকিব খান, আরিফিন শুভ, ফেরদৌস ও সাইমন। অন্যদিকে সেরা অভিনেত্রী হলেন জয়া আহসান ও নুসরাত ইমরোজ তিশা। ২০১৭ সালের যৌথভাবে আজীবন সম্মননা পুরস্কার পাচ্ছেন বরেণ্য অভিনেতা এটিএম শা সুেজ্জামান ও অভিনেত্রী সালমা বেগম সুজাতা। একইভাবে ২০১৮’র আজীবন সম্মননা পাচ্ছেন চিত্রনায়ক আল সীের ও বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র। ২০১৭ সালের সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন ‘গহীন বালুচর’-এর পরিচালক বদরুল আনাম সৌদ আর ২০১৮ সালের সেরা পরিচালক হলেন ‘জান্নাত’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

