ম্যাচ ফিক্সিং ঠেকাতে শ্রীলঙ্কার নতুন আইন

ম্যাচ ফিক্সিং ঠেকাতে শ্রীলঙ্কার নতুন আইন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

গত কয়েক বছর ধরে শ্রীলঙ্কার ক্রিকেট বারবার শিরোনামে এসেছে ম্যাচ ফিক্সিংয়ে। যার মধ্যে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে দ্বীপ দেশটির টেস্ট ম্যাচের আগেও ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। ম্যাচ গড়াপেটার এই পরিস্থিতি সামাল দিতে নতুন আইন পাশ করেছে দেশটির সরকার। গত সোমবার (১১ নভেম্বর) সংসদে পাশ করা হয় নতুন এই আইন। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো বলেছেন, ‘এই আইন রুখতে অনেকেই চেষ্টা চালিয়েছে। শেষ পর্যন্ত এটা পাশ হওয়ায় আমি খুশি।’ এতদিন শ্রীলঙ্কার মাটিতে হওয়া ম্যাচে বাজি নিষিদ্ধ ছিল, নতুন আইনে এখন থেকে বিদেশের মাটিতেও হওয়া ম্যাচে কোনও শ্রীলঙ্কান জুয়ার সঙ্গে জড়িত থাকতে পারবেন না। কেউ এই আইন ভাঙলে সর্বোচ্চ ১০ বছরের জেলের শাস্তির সঙ্গে সর্বোচ্চ ১০ কোটি রুপি জরিমানা গুনতে হবে। এখানেই শেষ নয়, নতুন আইনে জুয়া ব্যবসায় সঙ্গে জড়িত পরিবারের কেউ দেশটির ক্রীড়াঙ্গনের কোনও বোর্ডে থাকতে পারবেন না। আইনটি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি থিলাঙ্গা সুমাথিপালাকেই ইঙ্গিত করছে। কেননা কিছুদিন আগেও সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য পদে থাকা সুমাথিপালার পরিবারিক জুয়া ব্যবসা রয়েছে। যদিও তিনি বারবারই বিষয়টি অস্বীকার করে এসেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading