জোকোভিচের অপ্রত্যাশিত হার

জোকোভিচের অপ্রত্যাশিত হার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২

ওটু অ্যারেনায় অপ্রত্যাশিত হার দেখেছেন নোভাক জোকোভিচ। এটিপি ফাইনালসে তাকে হারিয়ে গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে সবার আগে পৌঁছালেন ডমিনিক থিয়েম। সার্বিয়ান জোকোভিচের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্ম দিয়ে জিতেছেন অস্ট্রেলিয়ান থিয়েম। ৬-৭ (৫-৭), ৬-৩, ৭-৬ (৭-৫) গেমে জিতেছেন তিনি। জোকোভিচের বিপক্ষে অসাধারণ ম্যাচ জয়ের পর তৃপ্তি ঝরেছে থিয়েমের কণ্ঠে, ‘আমার মনে হয়ে যে কয়টি ম্যাচ খেলেছি তার মধ্যে এটি সেরা।

বলতে গেলে ক্ল্যাসিক আর এপিক একটি ম্যাচ ছিল। ম্যাচটিতে সব কিছুই ছিল।’ জোকোভিচ নিজেও বিশ্বাস করতে পারেননি ম্যাচটায় এমন হাড্ডাহাড্ডি কিছু হবে, ‘আমার মনে হয় না এমন ম্যাচের অভিজ্ঞতা আমার খুব বেশি একটা হয়েছে। যেখানে প্রতিপক্ষ প্রতিটা শটেই জবাব দিতে চেয়েছে। এক কথায় অবিশ্বাস্য।’ এই হারের ফলে সেমিফাইনালে যাওয়ার পথটা কঠিন হয়ে গেলো জোকোভিচের। গ্রুপের শেষ ম্যাচে সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরারের মুখোমুখি হবেন তিনি। এই ম্যাচের বিজয়ী স্থান পাবে আরেক সেমিফাইনালে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading