বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তে ডেভিড ভিয়া

বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তে ডেভিড ভিয়া

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০

অবশেষে ফুটবলের পেশাদারি ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড ভিয়া। বর্তমানে জাপানের জে-লিগের দল ভিসেল কোবের হয়ে খেলা ৩৭ বছর বয়সী এই তারকা মৌসুম শেষেই বুট জোড়া তুলে রাখবেন। এক সংবাদ সম্মেলনে ভিয়া এ ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দীর্ঘ দিন আমি এ নিয়ে চিন্তা করেছি। আমি আমার পরিবার ও আশেপাশের মানুষের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’ এদিকে স্প্যানিশ তারকা ভিয়ার দল কোবেও তার শেষ ম্যাচ নিশ্চিত করেছে। আগামী ৭ ডিসেম্বর জুবিলো লাওয়াতার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন তিনি। ১৯ বছরের খেলোয়াড়ি জীবনে ভিয়া বেশিরভাগ সময়ই স্পেনে কাটিয়েছেন। খেলেছেন স্পোর্টিং গিহন, জারাগোজা, ভ্যালেন্সিয়া, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের মতো ক্লাবে। তবে স্পেন থেকে বেরিয়ে আমেরিকার মেজর লিগ সকারে চার বছর খেলে জাপানে চলতি মৌসুমেই পাড়ি দেন। যেখানে ২৪ ম্যাচে ১২টি গোল করেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে ভিয়া তিনটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও ২০১১ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ক্লাবের পাশাপাশি জাতীয় দল স্পেনের হয়েও সফল ছিলেন ভিয়া। ২০০৮ সালে ইউরো জয়ের দু’বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পান ৯৮ ম্যাচে ৫৯ গোল করা তারকা এই ফুটবলার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading