রিংকুর মানব সেবা

রিংকুর মানব সেবা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪

সম্প্রতি প্রকাশিত হয়েছে ক্লোজআপ ওয়ান তারকা রিংকুর নতুন গান ‘মানব সেবা’। আধ্যাত্মিক ঘরাণার এই গানের কথা লিখেছেন এস.এ আনওয়ারী। সুর করেছেন হাবিব মোস্তফা আর সংগীতে ছিলেন অণু মোস্তাফিজ। গানটির সার্বিক তত্বাবধানে আছেন কবি ও গীতিকার জাকির আবু জাফর। এ প্রসঙ্গে রিংকু বলেন, ‘অনেকদিন পর আধ্যাত্মিক ঘরাণার গান গাইলাম। গানের কথা, সুর-সংগীত দারুণ। আমার ভক্ত-শ্যোতারা যে ধরনের গান শুনতে চান এটি তেমন একটি গান। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’ গানটির সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘রিংকুর সঙ্গে আমি প্রথম কাজ করি ‘জিকির’। এটি প্রকাশ হয় ঈগল মিউজিকের ব্যানারে। গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। সাফল্যের সেই সূত্র ধরেই আবার তার সঙ্গে কাজ করা। এবার ‘মানব সেবা’ গানটি শ্রোতাদের ভালো লাগলে আমাদের শ্রম সার্থক হবে।’ তিনি আরও জানান, ‘মানব সেবা’ গানটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে ঈগল মিউজিকের ব্যানারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading