ওয়েব সিরিজে শিমুল খান

ওয়েব সিরিজে শিমুল খান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬

বাংলাদেশি অভিনেতা শিমুল খান। সম্প্রতি তিনি অভিনয় করেছেন কলকাতার ওয়েব সিরিজ ‘একেন বাবু’র তৃতীয় কিস্তিতে। নতুন এই সিজনটি পরিচালনা করেছেন ‘আস্তে লেডিস’ ওয়েব সিরিজের নির্মাতা অভিজিত্ চৌধুরী। পদ্মনাভ দাসগুপ্তের সঙ্গে এর গল্প, চিত্রনাট্য এবং সংলাপও লিখেছেন অভিজিত্। একটি সূত্র থেকে জানা যায়, ‘ইতোমধ্যে ‘একেন বাবু’র মূল শুটিং ও প্রোমোশনাল শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে ওয়েব সিরিজটির ডাবিং পর্ব। পোস্ট প্রোডাকশনের পুরো কাজ শেষে নভেম্বরের শেষ দিকে ‘হৈচৈ’-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একেন বাবু’র এই নতুন সিজনটি।’ এই সিরিজের অন্যতম একটি চরিত্র ‘জাহিদ খান’। রহস্যময় এই চরিত্রটিই করেছেন শিমুল খান। বরাবরের মত নাম ভূমিকায় অর্থাত্ ‘একেন বাবু’ চরিত্রে আছেন কলকাতার মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। সিরিজটির অন্যান্য চরিত্রে আরও আছেন ইয়াশ রোহান, আয়ূষী তালুকদার, সৌম্য ব্যানার্জী, শহিদুল আলম সাচ্চু, দেবপ্রিয় বাগচী, পার্থ ব্যানার্জী, জিয়াউল হাসান কিসলু, কৌশিক গোস্বামী, কাজী নওশাবা আহমেদ, অরবিন্দ রায় ও দীপক হালদার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading