অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়েছে নৌ প্রতিমন্ত্রী

অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়েছে নৌ প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে বর্তমান সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে পেঁয়াজ নিয়েও রাজনীতির চেষ্টা করা হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিকহারে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। এই দাম কেন বাড়লো, কি কারণে বাড়ানো হলো- এটা সরকার পর্যালোচনা করছে। এ ব্যাপরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য গ্রাম পর্যায়ে কমিটি গঠন করা হবে। তারাই আওয়ামী লীগের মূল নেতৃত্ব দেবে। আব্দুর রৌফ মিলনায়তনে আয়োজিত সভায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন সভাপতিত্ব করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading