পায়রা বিদুৎকেন্দ্রে ‘সহকর্মীর হাতে’ চীনা শ্রমিক খুন
উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ নভেম্বর ২০১৯ । আপডেট ১৩:৩৪
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এক চীনা শ্রমিকের হাতে আরেক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে বিদুৎকেন্দ্রের ভেতরে নুডুলস খাওয়াকে কেন্দ্র করে একে অপরের মধ্যে বাকবিতণ্ডা হয়।
“এক পর্যায়ে ছুরিকাঘাতে চীনা শ্রমিক স্যাং লিউ জুন (৩৫) মারা যান।”
পরে পুলিশ এ ঘটনায় লিউ‘র সহকর্মী চীনা শ্রমিক সং জিয়াংকে (৩০) গ্রেপ্তার করে বলে ওসি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

